কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় মেডিকেল টিমের বাংলাদেশ সফর সম্পন্ন, ফিরে গেলেন বিশেষজ্ঞরা

চিকিৎসা সহায়তায় ভারতীয় মেডিকেল টিম। ছবি : সংগৃহীত
চিকিৎসা সহায়তায় ভারতীয় মেডিকেল টিম। ছবি : সংগৃহীত

বাংলাদেশে চিকিৎসা সহায়তা কার্যক্রম সম্পন্ন করে সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় দেশে ফিরে গেছে ভারতের ৪ সদস্যবিশিষ্ট মেডিকেল টিম। নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতালের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই টিমটি গত ২৩ জুলাই বাংলাদেশে আসেন।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

এতে বলা হয়, বিশেষজ্ঞ মেডিকেল টিমের বাংলাদেশের এই সফর ছিল গত ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহানুভূতিশীল আশ্বাসের বাস্তব প্রতিফলন।

ঢাকায় অবস্থানকালে মেডিকেল টিমটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। দুর্ঘটনার শিকারদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে তারা বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করে এবং এনআইবিপিএসে অনুসৃত চিকিৎসা পদ্ধতির প্রতি সন্তোষ প্রকাশ করেন। সংকটপূর্ণ রোগীদের চিকিৎসায় পারস্পরিক মতবিনিময় ও অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে দুই দেশের চিকিৎসা সহযোগিতা আরও দৃঢ় হয়েছে।

ভারতীয় মেডিকেল টিমের এই সফর শুধু চিকিৎসা সহায়তার সীমায় আবদ্ধ নয়, এটি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর বন্ধন, পারস্পরিক সহানুভূতি ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ভারত ইতোমধ্যেই জানিয়েছে, প্রয়োজনে বাংলাদেশকে আরও উন্নত চিকিৎসা সহায়তা প্রদানে তারা প্রস্তুত রয়েছে।

কালবেলা/এমএসকেএম/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X