কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০২ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ফুডপান্ডার ফ্রিজে পচা মাছ-মাংস, খেজুরে তেলাপোকা

ফুড পান্ডার লোগো। ছবি : সংগৃহীত
ফুড পান্ডার লোগো। ছবি : সংগৃহীত

ফুডপান্ডার পান্ডা মার্ট স্টোর হাউসের ফ্রিজ থেকে পচা মাছ-মাংস পাওয়া গেছে। সেই সঙ্গে সংরক্ষণ করে রাখা খেজুরেও দেখা মিলেছে তেলাপোকার। এ ঘটনায় ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) গুলশান-২ নম্বরের পান্ডা মার্টের স্টোর হাউস ডেলিভারি আউটলেটে অভিযান চালিয়ে এমন দৃশ্য দেখেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

গ্রাহক পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে অভিযানটি পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা।

অভিযানে দেখা যায়, স্টোর হাউসে ডেলিভারির জন্য রাখা বেশকিছু চকলেট, মাছ, চিকেন ও ডিমের মেয়াদ ছিল না। এ ছাড়া কিছু বিদেশি পণ্য পাওয়া গেছে, যেসব পণ্যে আমদানিকারকের সুনির্দিষ্ট তথ্য পায়নি অভিযান পরিচালনাকারী দল।

এসব অনিয়মের কারণে গুলশান-২ এর পান্ডা মার্টের স্টোর হাউস ডেলিভারি আউটলেটে অভিযান পরিচালনা করে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

অভিযান প্রসঙ্গে ইশরাত ছিদ্দিকা বলেন, পান্ডা মার্টে এসে আমরা কিছু অনিয়ম পেয়েছি। কিছু মেয়াদ না থাকা পণ্য পেয়েছি। এগুলোর মধ্যে ডিম, মাছ, চিকেন ও চকলেট ছিল। কিছু বিদেশি পণ্য পেয়েছি, যেসব পণ্যে আমদানিকারকের নির্দিষ্ট তথ্য আমরা পাইনি। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ পেয়েছি, সব মিলিয়ে নিরাপদ খাদ্য আইন-২০০৩ অনুযায়ী তাদের ৪ লাখ টাকা জরিমানা করেছি।

তিনি আরও বলেন, অভিযান পরিচালনা করার সময় আমরা এখানকার স্টোরে রাখা খেজুরে তেলাপোকা পেয়েছি। এ ছাড়া খাদ্যপণ্যে কয়েকটি ইঁদুর ঘোরার নমুনা পেয়েছি। এসব কারণে তাদের সতর্ক করেছি। পাশাপাশি অভিযান পরিচালনা করে যেসবের মেয়াদ ছিল না, অস্বাস্থ্যকর পরিবেশ ছিল সেসব পণ্য জব্দ করেছি।

আমাদের মনিটরিং টিম ফের এখানে অভিযানে আসবে, তখনো যদি দেখে যে তারা সচেতন হয়নি, তাহলে আমরা তাদের আরও কঠোর শাস্তির আওতায় আনব, বলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X