কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৪:৪৬ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পাবেন বাংলাদেশিরা

কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত
কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে বাংলাদেশিরা কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পেতে পারেন বলে জানিয়েছে ঢাকাস্থ মিশর দূতাবাস।

সোমবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দূতাবাসের পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কিছু নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে বাংলাদেশিরা কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পেতে পারেন।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ পাওয়ার শর্তগুলো হলো, যাত্রীর পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে। যুক্তরাষ্ট্র, শেনজেনভুক্ত দেশ, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জাপান, কানাডা অথবা নিউজিল্যান্ডের বৈধ ও ব্যবহৃত ভিসা থাকতে হবে। সঙ্গে অবশ্যই ফিরতি টিকিট ও ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০০ মার্কিন ডলার থাকতে হবে।

গালফ অঞ্চলের দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশি পাসপোর্টধারীরাও এই সুবিধা পাবেন, যদি তাদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকে এবং তারা ‘হোয়াইট কালার জব’ (প্রয়োজনে প্রমাণ দেখাতে হবে) করেন। এ ক্ষেত্রে ওপরে উল্লিখিত সব শর্তই প্রযোজ্য হবে। এ ছাড়া আবেদনকারীদের কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে যাচাই-বাছাইয়ের পর ২৫ মার্কিন ডলার ফি দিতে হবে।

ভ্রমণের আগে সবাইকে এই নির্দেশিকাগুলো ভালোভাবে দেখে নেওয়ার অনুরোধ জানিয়েছে মিশর দূতাবাস। যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা সমস্যা এড়ানো যায়।

কালবেলা/নূর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X