কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৬:২৪ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালের ১৯টি মামলায় চার্জশিট

কোটা আন্দোলনে উত্তাল রাজপথ। পুরোনো ছবি
কোটা আন্দোলনে উত্তাল রাজপথ। পুরোনো ছবি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনায় দায়ের করা মামলাগুলোর মধ্যে এ পর্যন্ত ১৯টি মামলায় চার্জশিট দাখিল করেছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে রয়েছে ৮টি হত্যা মামলা এবং ১১টি অন্যান্য অভিযোগে দায়েরকৃত মামলা।

বুধবার (০৬ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, চার্জশিট দেওয়া ৮টি হত্যা মামলার মধ্যে শেরপুরে ৩টি, ফেনীতে ১টি, চাঁদপুরে ১টি, কুমিল্লায় ১টি, কুড়িগ্রামে ১টি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এলাকায় দায়ের করা ১টি মামলা অন্তর্ভুক্ত।

অন্যদিকে, অন্যান্য ধারায় দায়ের করা ১১টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর অধীনে একটি করে, চাঁপাইনবাবগঞ্জে ৩টি, সিরাজগঞ্জে ২টি, পাবনায় ১টি, জামালপুরে ১টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্তাধীন ২টি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গণ-অভ্যুত্থান চলাকালে দায়ের করা সব মামলার সততা ও পেশাদারত্বের সঙ্গে তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিবিড় তদারকি করছেন। পাশাপাশি, অন্যান্য মামলার তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১০

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১১

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১২

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৩

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

১৪

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

১৫

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

১৬

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১৭

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১৮

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৯

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

২০
X