কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন ওবায়দুল কাদেরের বোন, প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মেজো বোন ফেরদৌস আরা (৭৬) মারা গেছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীনে মারা যান তিনি।

সেতুমন্ত্রীর ভাগ্নে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফেরদৌস আরা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আজ বাদ মাগরিব মরহুমার ঢাকার বাসার সামনে জানাজা হবে। এরপর আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে ফেরদৌস আরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে বিপ্লব বড়ুয়া জানান, ফেরদৌস আরার জানাজা বুধবার বাদ মাগরিব রাজধানীর মেরুল বাড্ডার বাড়িতে (বাড়ি ১৯, রোড ১২, রাজউক হাউজিং, মেরুল বাড্ডা, ঢাকা) অনুষ্ঠিত হবে।

ফেরদৌস আরা পাখি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের কেরনিয়া গ্রামের আলেক উল্লাহ মাস্টার বাড়ির মৃত সাহাব উদ্দিনের স্ত্রী। সাহাব উদ্দিন ২০২০ সালে ইন্তেকাল করেছেন। তাদের দুই ছেলে ও তিন মেয়ে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X