কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার জন্মদিনে পূজা ফ্রন্টের বিশেষ প্রার্থনা

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রার্থনা সভায় পূজা ফ্রন্টের নেতারা। ছবি : সংগৃহীত
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রার্থনা সভায় পূজা ফ্রন্টের নেতারা। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এই প্রার্থনা সভা হয়।

প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, সহ-সভাপতি সুরঞ্জন ঘোষ, সাংগঠনিক সম্পাদক জয়দেব রায়, ঢাকা মহানগর সভাপতি গৌতম মিত্র, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভদ্র, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গোবিন্দ কুন্ডু, সহ-সাধারণ সম্পাদক সুভাস বাড়ৈ, সহ-সাংগঠনিক সম্পাদক পিন্টু দাস, সহ-দপ্তর সম্পাদক সীমান্ত দাস প্রমুখ।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৪৫ সালের এ দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান খালেদা জিয়া। ১৯৬০ সালে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন খালেদা জিয়া। এ দম্পতির দুই সন্তান, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X