কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

তৃতীয় মাত্রার ফেসবুক পেজসহ পাঁচটি পেজ হ্যাক : জিল্লুর রহমান

জিল্লুর রহমান। ছবি : সংগৃহীত
জিল্লুর রহমান। ছবি : সংগৃহীত

চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’, ‘তৃতীয় মাত্রা প্লাস’, এই অনুষ্ঠানের উপস্থাপক ‘জিল্লুর রহমান’, ‘সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)’ ও ‘সিসিএন’র ফেসবুক পেজ হ্যাক হয়েছে বলে জানিয়েছেন তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) তিনি বলেন, ‘বুধবার রাতে তৃতীয় মাত্রার দুটি ফেসবুক পেজ, আমার নিজস্ব ফেসবুক পেজ, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এবং সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্কের (সিসিএন) পেজ হ্যাক হয়েছে।’

জিল্লুর রহমান বলেন, ‘এ বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, তবে এখনো কোনো জিডি করা হয়নি। আগামীতে পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে জিডি করা হতে পারে।’

তিনি বলেন, ‘তৃতীয় মাত্রা একটি জনপ্রিয় টিভি টকশো। প্রচুর দর্শক আমাদের ফেসবুক পেজে যুক্ত রয়েছেন। তা ছাড়া ব্যক্তিগতভাবে অনেকেই আমার সঙ্গে যুক্ত। এমনকি দুটি থিঙ্কট্যাঙ্ক প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এবং সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। সেখানেও অনেক মানুষ সম্পৃক্ত। পেজগুলো হ্যাক হওয়ায় আমরা সমস্যায় পড়ে গেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১০

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১১

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১২

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৩

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৪

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৫

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৬

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৭

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৮

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৯

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

২০
X