কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিপক্ষীয় বৈঠকে ল্যাভরভ-মোমেন

দ্বিপক্ষীয় বৈঠকে বসেছে বাংলাদেশ ও রাশিয়া। ছবি : সংগৃহীত
দ্বিপক্ষীয় বৈঠকে বসেছে বাংলাদেশ ও রাশিয়া। ছবি : সংগৃহীত

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর এক‌টি হোটেলে বৈঠকে বসেন তারা।

এই দ্বিপক্ষীয় আলোচনায় দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসবে। এ ক্ষেত্রে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ঢাকা-মস্কো সম্পর্ক জোরদার, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিস্থিতি, বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যু থাকবে আলোচনার টেবিলে।

আলোচনা শেষে নৈশভোজে অংশ নেবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। খাওয়ার টেবেলি মোমেন-ল্যাভরভ জাতিসংঘ, আঞ্চলিক ও অন্যান্য বৈশ্বিক ফোরামে সমর্থন ও সহেযাগিতা নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

প্রথমবারের মতো ঝটিকা সফরে ঢাকায় এসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে ঢাকা-মস্কোর মধ্যে কোনো চুক্তি হবে না। তবে দ্বিপক্ষীয় লিগ্যাল ফ্রেমওয়ার্কের আওতায় দুই দেশের মধ্যে ঝুলে থাকা চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনার সুযোগ থাকছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে, বৃহস্প‌তিবার সন্ধ‌্যা ৬টা ১৭ মি‌নি‌টে ঢাকায় আসেন ল‌্যাভরভ। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাভরভকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এ সময় ঢাকায় নিযুক্ত রা‌শিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মা‌ন্টিট‌স্কিও উপস্থিত ছি‌লেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (৮ সেপ্টেম্বব) সকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সব আনুষ্ঠানিকতা শেষ করে জি-২০ সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে নয়া দিল্লির উদ্দেশে রওনা করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১১

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১২

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৩

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১৪

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১৫

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৬

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৭

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৮

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৯

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

২০
X