কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে : সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি : সংগৃহীত
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অন্যতম অংশীদার একটি দেশ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তথাকথিত ইন্দো-প্যাসিফিক আদর্শ দিয়ে চীন-রাশিয়াকে বন্ধুত্বহীন করতে চায় যুক্তরাষ্ট্র।

ল্যাভরভ বলেন, রূপপুর পারমাণবিকের কাজ যথাসময়ে শেষ হবে। পাশাপাশি তৃতীয় দেশের মুদ্রার মাধ্যমে রূপপুরের অর্থ পরিশোধের আলোচনা চলছে বলেও তিনি জানান।

এর আগে দুদিনের সফরে সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে তাকে বহনকারী উড়োজাহাজটি সন্ধ্যা সোয়া ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এ দিন দুপুরে ঢাকা ছেড়ে ভারতের উদ্দেশে রওয়ানা দেবেন। তার আগে সের্গেই ল্যাভরভ সাবেক সোভিয়েত ইউনিয়নে বাংলাদেশের যেসব বিশিষ্টজন পড়ালেখা করেছেন তাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X