কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ওবায়দুল কাদেরের আশ্বাসে অনশন ভাঙলেন সেই আ.লীগ নেতা

আমরণ অনশনে আলী আকবর সিদ্দিকী। ছবি : কালবেলা
আমরণ অনশনে আলী আকবর সিদ্দিকী। ছবি : কালবেলা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আশ্বাসে আমরণ অনশন ভাঙলেন আলী আকবর সিদ্দিকী। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের সামনে আমরণ অনশনে বসেন তিনি।

এর আগে সম্প্রতি ঘোষিত আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে পদ না পেয়ে আমরণ অনশনে বসেন আলী আকবর সিদ্দিকী। দলের স্বীকৃতি না পেলে প্রকাশ্য ঘোষণা দিয়ে আত্মাহুতি দিবেন বলেও হুমকি দেন চট্টগ্রাম দক্ষিণের এই সাবেক নেতা।

এদিন দুপুর থেকেই আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে আমরণ অনশনে বসেন চট্টগ্রামের এই সাবেক আওয়ামী লীগ নেতা। ব্যানারে তিনি লেখেন, ‘সদ্য ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটিতে জামায়াত-শিবির, বিএনপি ও দলছুট দুর্বৃত্তরা পদ-পদবি পেয়েছে অথচ দল দুর্দিনের আদর্শিক ত্যাগী নেতারা বঞ্চিত। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের রাজনীতিতে আমার রাজনীতির সুদীর্ঘ ৪৪ বছরের শ্রম, ঘাম-রক্ত, জেল-জুলুম, আন্দোলন সংগ্রামের সম্মানজনক স্বীকৃতির দাবিতে আমরণ অনশন।’

পরে আওয়ামী লীগ অফিসের কর্মচারীরা এই স্থান ত্যাগ করতে নির্দেশনা দিলে তিনি অফিসের বিপরীত পার্শ্বে অবস্থিত জাপান বাংলাদেশ হাসপাতাল সংলগ্ন জায়গায় অনশন চালিয়ে যান।

আলী আকবর কালবেলাকে বলেন, লেজুড়বৃত্তি না করায় আমাকে দলের কমিটিতে স্থান দেওয়া হয়নি। আমাকে দল থেকে স্বীকৃতি না দিলে আমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে আত্মাহুতি দিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X