রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সরকারি চাকরির শূন্য পদ দ্রুত পূরণের লক্ষ্যে ১০ থেকে ১২তম গ্রেডের নিয়োগে প্রার্থীদের অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করেছে সরকার।

সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের সই করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ রাখা হবে। মূল তালিকার কেউ চাকরিতে যোগ না দিলে বা চাকরি ছেড়ে দিলে সেখান থেকে প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এই তালিকার মেয়াদ হবে এক বছর।

এর আগে ১৩ থেকে ২০তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখার নিয়ম চালু হয় ২০২৩ সালের এপ্রিলে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ১০ থেকে ২০তম গ্রেডের সব নিয়োগেই অপেক্ষমাণ তালিকা থাকবে।

জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, এ নিয়মে সরকারি দপ্তরে দীর্ঘদিন পদ ফাঁকা থাকবে না। চাকরিপ্রার্থীদেরও বারবার আবেদন করতে হবে না, ফলে সরকার ও প্রার্থীর খরচ দুই-ই কমবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দিতে হলে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রতিটি পদের জন্য পরীক্ষার মেধাক্রম অনুযায়ী দুজন প্রার্থীর নাম সিলগালাকৃত খামে সংরক্ষণ করা হবে। কোনো পদ ফাঁকা হলে সেই অনুযায়ী প্রার্থীকে ফোন, এসএমএস ও ডাকযোগে জানানো হবে।

তবে অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের জ্যেষ্ঠতা নির্ধারণ হবে মূল নিয়োগ পাওয়া প্রার্থীদের পরে। একই দিনে একাধিক প্রার্থী নিয়োগ পেলে মেধাক্রম, বয়স বা শিক্ষাবর্ষের ভিত্তিতে জ্যেষ্ঠতা ঠিক করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X