বাসস
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১২:৫৯ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের পেজটি গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট

ছবি: বাংলাফ্যাক্ট
ছবি: বাংলাফ্যাক্ট

‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের ফেসবুক পেজটি গুজব তৈরির প্ল্যাটফর্ম। এই পেজ থেকে বিভিন্ন সময়ে গুজব ছড়োনো হচ্ছে বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্টের তথ্যমতে, ‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের একটি ফেসবুক পেজ থেকে সম্প্রতি নানা ইস্যুতে নিয়মিত ফটোকার্ড ও ভিডিও প্রকাশ করা হচ্ছে। প্রথম দেখায় পেজটি মূলধারার কোনো সংবাদমাধ্যম বলে মনে হলেও এ নামে কোনো নিবন্ধিত পত্রিকা নেই। সাম্প্রতিক কিছু পোস্ট পর্যালোচনা করে অন্তত তিনটিতে ভুয়া তথ্য ও গুজব পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিমের তথ্য অনুযায়ী, বর্তমানে পেজটিতে প্রায় ৩৫ হাজার ফলোয়ার রয়েছে। ট্রান্সপারেন্সি সেকশন পর্যালোচনায় দেখা যায়, পেজটি ২০২৫ সালের ১৮ এপ্রিল চালু করা হয় এবং এটি তিনজন অ্যাডমিন পরিচালনা করছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশে অবস্থান করছেন, আর বাকি দুইজন নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র থেকে পেজটি পরিচালনা করছেন। এ ছাড়া একই নামে আরেকটি বাংলা ফেসবুক পেজেরও খোঁজ পাওয়া গেছে, যা চালু হয়েছে চলতি বছরের ৯ আগস্ট।

ডোমেইন তথ্য যাচাই করে জানা গেছে, পেজটির সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইটটি ২০২৫ সালের ৩১ জুলাই নিবন্ধিত হয়েছে। গত মাসেই এটি চালু করা হয়।

বাংলাফ্যাক্ট জানিয়েছে, তথ্য-উপাত্তের ভিত্তিতে স্পষ্ট যে ‘দৈনিক আজকের কণ্ঠ’ কোনো পত্রিকা নয়, এটি পত্রিকার নামের আড়ালে গুজব ছড়ানোর একটি প্ল্যাটফর্ম। বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় বাংলাফ্যাক্ট সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১০

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১১

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৩

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৪

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৫

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৬

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৭

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৮

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৯

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

২০
X