এইচ এম মাহিন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আসনসীমা নিয়ে শুনানি শেষ, চূড়ান্ত তালিকা প্রকাশ শিগগিরই 

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি সচিব আখতার আহমেদ। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি সচিব আখতার আহমেদ। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

২৩-২৭ আগস্ট পর্যন্ত টানা ৫ দিনের এই শুনানিতে দেশের ৩৩ জেলার ৮৪টি আসন ঘিরে ওঠা আপত্তি ও সুপারিশগুলো পর্যালোচনা করা হয়।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এবার মোট ১ হাজার ৮৯৩টি আপত্তি ও সুপারিশ জমা পড়েছে, যার মধ্যে ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ।

আখতার আহমেদ বলেন, ‘যেখানে আপত্তি এসেছে, মূলত সেই আসনগুলোতেই পরিবর্তন আসতে পারে। আর যেখানে কোনো আপত্তি নেই, সেখানে হাত দেওয়ার পরিকল্পনা নেই।’

গত ৪ দিনে মোট ৬৪টি আসনের শুনানি সম্পন্ন হয়েছে। সচিব জানান, প্রাপ্ত মতামত পর্যালোচনা করে কমিশন খুব শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। শুনানি চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় যে অপ্রীতিকর ঘটনা ঘটে, তা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। এ ঘটনায় জিডি করা হয়েছে এবং পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রসঙ্গে সচিব জানান, এটি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিস্তারিত জানানো হবে।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১০

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১১

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১২

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৩

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৪

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৫

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৬

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৭

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৮

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৯

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

২০
X