কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৪:২১ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কর্ণফুলী টানেলে দুর্নীতি, ওবায়দুল কাদেরসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশনের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
দুর্নীতি দমন কমিশনের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রয়োজনের অতিরিক্ত ৫৮৫ কোটি টাকা ব্যয়ের অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

মামলার অন্য আসামিরা হলেন—সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী কবির আহমদ ও সাবেক পরিচালক/যুগ্ম সচিব আলীম উদ্দিন আহমেদ।

২০২৩ সালের ২৮ অক্টোবর এই টানেলের উদ্বোধন করা হয়। এটি বংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার মধ্যে নদীর তলদেশে প্রথম যোগাযোগ পথ।

এ টানেলটি বাস্তবায়নে ব্যয় হয় ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হয় ৪ হাজার ৪৬১ কোটি টাকা। বাকি টাকা চীন সরকারের। চীনের এক্সিম ব্যাংক ২ শতাংশ হারে ২০ বছর মেয়াদি এ ঋণ দিয়েছে। ২০১৬ সালের ১৪ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি শি জিন পিং এ টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এই প্রকল্পের অধীনে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে চার লেনের টানেল সড়ক নির্মাণ করা হয়। মূল টানেলে আছে দুটি টিউব। এটির দৈর্ঘ্য ৩ দশমিক ৪ কিলোমিটার। তা ছাড়া টানেলের নগর ও আনোয়ারা অংশে ৫ দশমিক ৩৫ কিলোমিটার দৈর্ঘ্যের দুটি সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। সঙ্গে আছে ৭২৭ মিটার দৈর্ঘ্যের একটি ওভারব্রিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক, প্রকাশ্যে এলো অস্ত্রধারীর ছবি

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১০

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১১

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১২

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৩

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৪

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৫

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৬

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৮

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৯

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

২০
X