কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৫ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসকে হয়রানি বন্ধ চান সুজন সম্পাদক

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রজন্ম একাডেমি আয়োজিত আলোচনাসভা। ছবি : কালবেলা
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রজন্ম একাডেমি আয়োজিত আলোচনাসভা। ছবি : কালবেলা

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক অঙ্গনের একজন রকস্টার হিসেবে আখ্যায়িত করে তার বিরুদ্ধে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক- সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য দেন সুজন সম্পাদক। প্রজন্ম একাডেমির উদ্যোগে 'দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব দূরীকরণে ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকা'- শীর্ষক এই আলোচনাসভা হয়।

বদিউল আলম মজুমদার বলেন, ড. ইউনূস বিদেশে একজন অত্যন্ত পরিচিত মুখ, আন্তর্জাতিক অঙ্গনে তিনি একজন রকস্টার। আমরা বিদেশে তার এই সম্পর্ককে কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার প্রত্যাশা, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। ড. ইউনূসকে হয়রানি বন্ধ করে তার প্রতি সদয় আচরণ করা উচিত।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস যদি অন্যায় করে থাকেন, আইন অমান্য করে থাকেন- তাহলে তাকে বিচারের সম্মুখীন করা হোক। কিন্তু তিনি যদি কোনো অন্যায় না করেন, তাহলে তাকে হয়রানি বন্ধ করা হোক। বিদেশিদের ব্যাপক ধারণা, ড. ইউনূসকে নানাভাবে হয়রানি করা হচ্ছে।

সুজন সম্পাদক বলেন, দেশবাসীও মনে করে- ড. ইউনূসকে এই সরকার নানাভাবে হয়রানি করছে। অথচ ১৯৯৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে এক অনুষ্ঠানে দারিদ্র্য বিমোচনে অনন্য ভূমিকা রাখার জন্য ড. ইউনূসের ভূয়সী প্রশংসা করেছিলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজন্ম একাডেমির উপদেষ্টা হারুনুর রশিদ।

সংগঠনের সভাপতি কালাম ফয়েজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন -বিএফইউজের একাংশের সভাপতি এম আব্দুল্লাহ, যুব অর্থনীতিবিদ ফোরামের সাধারণ সম্পাদক যুবনেতা মিজানুর রহমান, আইনজীবী অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন, জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মঞ্জুর হোসেন ইসা, সাংবাদিক নেতা জাকির হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X