কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কাতারে ইসরায়েলি আগ্রাসনে বাংলাদেশের নিন্দা 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, কাতারে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাচ্ছে বাংলাদেশ সরকার। এ ধরনের পদক্ষেপ কাতারের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ এ বেআইনি ও উসকানিমূলক হামলার বিরুদ্ধে কাতার সরকার এবং ভ্রাতৃপ্রতিম কাতারবাসীর প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে।

এতে আরও বলা হয়, এটি আবারও প্রমাণ করল, আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি ও প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি ইসরায়েলের অগ্রাহ্যতা অব্যাহত রয়েছে। এমন কার্যক্রম বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে জবাবদিহি নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান বজায় রাখতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X