কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কাতারে ইসরায়েলি হামলা কি মধ্যপ্রাচ্যের জন্য কোনো সতর্কবার্তা?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলা শুধু একটি সামরিক অভিযান নয়, বরং মধ্যপ্রাচ্যের জন্য এক ‘গুরুত্বপূর্ণ মোড় ও সতর্কবার্তা’ বলে মনে করছেন বিশ্লেষকরা।

তাদের মতে, ইসরায়েলের এমন বর্বরোচিত পদক্ষেপ প্রমাণ করছে, দেশটির কাছে কোনো ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখা মেনে চলার কোনো বাধ্যবাধকতা আর নেই। ইসরায়েল নিজেকে এমন এক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করছে, যে চাইলেই যে কোনো জায়গায় আঘাত হানতে পারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এক বিশ্লেষক বলেন, কেউ ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না। যখন মার্কিনিদের কাছে অভিযোগ জানানো হয় যে ইসরায়েলসীমা অতিক্রম করছে, তখন ওয়াশিংটন শুধু আশ্বাস দেয়, এমনটি আর হবে না। কিন্তু বাস্তবে বারবার ঘটছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও আল জাজিরার প্রতিবেদক আলি হাসেম উল্লেখ করেন, সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর নতুন সরকার ইসরায়েলের জন্য হুমকি ছিল না। তবুও ইসরায়েল প্রতিদিন সেখানে হামলা চালাচ্ছে। এখন একই চিত্র দেখা যাচ্ছে কাতারেও।

তার মতে, এটি ইসরায়েলের সামরিক কৌশলে এক নতুন মতবাদ। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘোষিত নীতির প্রতিফলন ঘটছে- আগে আঘাত করো, আগে হত্যা করো। অর্থাৎ প্রতিপক্ষ আসলেই হুমকি হয়ে উঠুক বা না উঠুক, এমনকি শুধু সন্দেহের ভিত্তিতেই আক্রমণ চালানো হচ্ছে।

বিশ্লেষকরা বলেন, এই প্রবণতা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন বাস্তবতা তৈরি করবে এবং এর নেতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদে আরও সুদূরপ্রসারী হতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X