কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সাড়ে ৩ হাজার চিকিৎসকের যোগদান নিয়ে ‘সুখবর’ দিলেন স্বাস্থ্যের ডিজি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিছু প্রক্রিয়া সম্পন্ন করে খুব দ্রুতই সাড়ে ৩ হাজার ডাক্তার যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মো. আবু জাফর। তিনি বলেছেন, ‘শিগগিরই সাড়ে ৩ হাজার চিকিৎসক যোগদান করবেন।’

বুধবার (১৭ সেপ্টেম্বর) মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে তিনি এসব কথা বলেন।

নিয়োগের বিষয়ে আবু জাফর বলেন, পিএসসি থেকে স্পেশাল বিসিএস থেকে তাদের নিয়োগের বিষয়ে ইতোমধ্যেই সুপারিশ করা হয়েছে। পুলিশ ভেরিফিকেশন এবং অন্যান্য কিছু প্রশাসনিক কাজ সম্পন্ন করে এ মাসেই তারা যোগদান করতে পারবে।’

আরও পড়ুন : চট্টগ্রামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া

তিনি বলেন, সাড়ে ৩ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। তবে আরও ৩ হাজার ৮০০ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে তাদের নিয়োগ চূড়ান্ত করা হবে।

স্বাস্থ্যের ডিজি আরও বলেন, সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ে ১২ হাজার ৩৯৭ চিকিৎসকের পদ শূন্য রয়েছে। ৩৮তম বিসিএসে সুপারিশ করা হয়েছে ৩ হাজার ১২০ জন। এর মধ্যে ৩০০ জন রয়েছে ডেন্টাল। বাকি ২ হাজার ৮২০ জন সহকারী সার্জন। পর্যায়ক্রমে চিকিৎসকদের শূন্য পদ পূরণ করা হবে। এ বিষয়ে বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X