কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পাসপোর্ট ছাড়া ফ্লাইট চালিয়ে জেদ্দায় আটক বিমানের পাইলট

বিমানের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান। ছবি : কালবেলা
বিমানের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান। ছবি : কালবেলা

পাসপোর্ট ছাড়া ফ্লাইট চালিয়ে জেদ্দায় আটক হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান।

গতকাল মঙ্গলবার রাতে জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিমানের জেদ্দা স্টেশনের কর্মকর্তারা তাকে জিম্মায় হোটেলে নেন।

বিমান সূত্রে এ তথ্য মিলেছে।

বিমান সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় অন্য একটি ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসিরের পাসপোর্টটি ঢাকা থেকে জেদ্দায় পাঠানো হয়েছে। সেটি পাওয়ার পর ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করলে তিনি দেশে ফিরতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম কালবেলাকে বলেন, ‘বিমানের একজন ক্যাপ্টেন ভুলে নিজের পাসপোর্টাটি বহন না করে তার মায়ের পাসপোর্টটি নিয়ে গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই জেদ্দা বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দেয়নি। পরে অবশ্য বিমানের জেদ্দা স্টেশনে দায়িত্বরত কর্মকর্তারা ওই পাইলটকে তাদের তত্ত্বাবধানে নিয়েছেন।’

বিমান সূত্র জানায়, এর আগে দুই বছর আগে বিমানের এক পাইলট একটি ভিভিআইপি ফ্লাইট চালিয়ে দোহায় গিয়ে আটক হন। তিনিও পাসপোর্ট ছাড়া ফ্লাইট পরিচালনা করেন। ওই সময় তাকে দোহা বিমানবন্দরের বাইরে যেতে না দেওয়ায় অন্য ফ্লাইটে তিনি দেশে ফিরেছিলেন।

এ ছাড়াও চলতি বছরের জানুয়ারিতে বিমানের আরেক পাইলট ঢাকা-লন্ডন রুটে মেয়াদ উত্তীর্ণ আইডি কার্ড নিয়ে ফ্লাইট পরিচালনা করেন। ওই সময় তাকে হিথরো বিমানববন্দরে আটক করেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এরপর তাকে টিকেট করে বিমানের ফ্লাইটে ফেরত পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১০

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১১

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১২

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৩

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৪

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৫

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৬

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৭

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৮

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

২০
X