রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

‘ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান পাইলট মুনতাসির’

বিমানের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান। ছবি : সংগৃহীত
বিমানের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান। ছবি : সংগৃহীত

জেদ্দায় আটক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে যান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, পাইলট ‘ভুলক্রমে তার মায়ের পাসপোর্ট নিয়ে ফ্লাইট পরিচালনা’ করেন। জেদ্দায় ইমিগ্রেশন পার হওয়ার সময় বিষয়টি শনাক্ত হয়। বিমানের জেদ্দা স্টেশন ম্যানেজারের হস্তক্ষেপে তার জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার রাতে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ নিয়ে জেদ্দা পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্মকর্তারা ক্যাপ্টেন মুনতাসিরকে জিজ্ঞাসাবাদ করে আটক করেন।

বিমান সূত্র জানায়, এর আগে দুই বছর আগে বিমানের এক পাইলট একটি ভিভিআইপি ফ্লাইট চালিয়ে দোহায় গিয়ে আটক হন। তিনিও পাসপোর্ট ছাড়া ফ্লাইট পরিচালনা করেন। ওই সময় তাকে দোহা বিমানবন্দরের বাইরে যেতে না দেওয়ায় অন্য ফ্লাইটে তিনি দেশে ফিরেছিলেন।

এ ছাড়াও চলতি বছরের জানুয়ারিতে বিমানের আরেক পাইলট ঢাকা-লন্ডন রুটে মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে ফ্লাইট পরিচালনা করেন। ওই সময় তাকে হিথরো বিমানববন্দরে আটক করেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এরপর তাকে টিকিট করে বিমানের ফ্লাইটে ফেরত পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে’ মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X