রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে ফিরছে এপিবিএন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব আবার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে ফিরছে। আর দায়িত্ব শেষ করে বিমানবাহিনীর সদস্যরা তাদের নিজ নিজ ইউনিটে ফিরে যাবেন।

জানা গেছে, গত বুধবার প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, এপিবিএন আবারও বিমানবন্দরের ভেতরের নিরাপত্তার দায়িত্ব নেবে। একই সঙ্গে বিমানবাহিনীর সদস্যরা দায়িত্ব শেষ হওয়ার পর নিজ নিজ ইউনিটে ফিরে যাবেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একক নিয়ন্ত্রণে চলবে। এপিবিএন দ্রুত টার্মিনাল ভবনের ভেতরে দায়িত্ব গ্রহণ করবে, বিমানবাহিনীর টাস্কফোর্স দায়িত্ব শেষে ফিরবে, সব বিমানবন্দরে প্রতি সপ্তাহে নিরাপত্তা সভা হবে এবং বেবিচকের কাঠামোগত সংস্কারের সুপারিশ করা হবে।

২০২৪ সালের আগস্টে ‘আনসার বিদ্রোহে’ এক রাতে প্রায় হাজার আনসার সদস্য দায়িত্ব ছেড়ে চলে গেলে সেখানে অস্থায়ীভাবে বিমানবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। একই সময়ে এপিবিএনকেও টার্মিনালের ভেতরের দায়িত্ব পালন থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়।

সূত্র জানায়, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুলিশের আইজিপি বাহারুল আলম, প্রধান উপদেষ্টার দপ্তরের সচিব এম সাইফুল্লাহ পান্না, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেবিচক সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবালসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে লুৎফে সিদ্দিকী বলেন, সরকারি সংস্থাগুলো একই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে। আমাদের কথাবার্তা ও কাজে পেশাদারিত্ব বজায় রাখতে হবে এবং পারস্পরিক সম্মান রক্ষা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X