কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অভূতপূর্ব : মাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত

গত কয়েক বছরে বাংলাদেশে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি বলেন, সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশটির ভূমিকা প্রশংসনীয়।

রোববার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সকে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়নসহযোগী বলে উল্লেখ করেন। এরপর প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রোববার রাতে নৈশভোজে অংশ নেন মাখোঁ।

এর আগে ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুদিনের সফরে ঢাকায় আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট। রোববার (১০ সেপ্টেম্বর) রাত ৮টায় ১০ মিনিটে নয়াদিল্লি থেকে তাকে বহনকারী প্লেনটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফ্রান্সের প্রেসিডেন্টের ঢাকা সফরকালে তিনটি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এগুলো হলো- বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ, এয়ার ক্রয় ও স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নে সহযোগিতা। এ ছাড়া ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইত্যাদি ইস্যুতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ৩৩ বছর পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফরে এলেন। এর আগে ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা ঢাকা সফর করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১১

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১২

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৩

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৫

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৮

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৯

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

২০
X