কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিও’র সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

ডব্লিউটিওর মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়ালার সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
ডব্লিউটিওর মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়ালার সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে বাংলাদেশের উত্তরণের প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা প্রদান করতে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) যেন পূর্ণ সহায়তা করে, সেই আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ডব্লিউটিওর মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়ালার সঙ্গে এক বৈঠকে তিনি এই বিষয়টি উত্থাপন করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডব্লিউটিওর মহাপরিচালক তার সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন।

২০২৬ সালের শেষের দিকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ লাভ করবে বলে আশা করা হচ্ছে। তাদের আলোচনায় দীর্ঘ প্রতীক্ষিত বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার এবং বর্তমান বিশ্ব বাণিজ্যের চ্যালেঞ্জগুলোও উঠে আসে।

ড. ওকোনজো-ইওয়ালা জোর দিয়ে বলেন, ব্যাপক উদ্বেগ সত্ত্বেও বিশ্ব বাণিজ্য স্থিতিশীল রয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রায় ৭৫ শতাংশ এখনো বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম দ্বারা পরিচালিত হয়।

জেনেভাভিত্তিক সংস্থাটির মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো এগিয়ে নেওয়ার জন্য ডব্লিউটিও প্রধান বাংলাদেশের সমর্থন কামনা করেন। তিনি বলেন, ডব্লিউটিওকে অবশ্যই সংস্কার করতে হবে। আমার আপনার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। আমি এখানে আপনার নেতৃত্ব চাই।

ড. ইউনূস বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারের আহ্বান জানিয়ে বলেন, দ্রুত বিকশিত বিশ্ব বাণিজ্য পরিবেশে কার্যকরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য সংস্থাটিকে অবশ্যই মানিয়ে নিতে হবে। চ্যালেঞ্জ গ্রহণের সময় এসেছে এবং অর্থপূর্ণ পরিবর্তনের সমর্থনে বাংলাদেশ তার কণ্ঠস্বর তুলতে প্রস্তুত।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১০

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১১

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১২

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৩

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৪

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৫

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৬

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৭

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৮

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৯

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

২০
X