কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম
অনলাইন সংস্করণ

মোবাইলের কলরেট পুন:নির্ধারণের কোনো পরিকল্পনা নেই: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি : সংগৃহীত
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি : সংগৃহীত

মোবাইল ফোনের কলরেট পুনঃনির্ধারণের কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

সোমবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান মাননীয় মন্ত্রী।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, দেশের মোবাইল আপারেটরদের একই কলরেট করার লক্ষ্যে বিটিআরসি ২০১৮ সালের ১৩ আগস্ট সব মোবাইল ফোন অপারেটরদের জন্য কল রেট অনুমোদন করেছিল। যা পরদিন ১৪ আগস্ট থেকে কার্যকর করা হয়েছে। এতে সর্বোচ্চ ট্যারিফ যে কোনো অপারেটরে মিনিট প্রতি দুই টাকা এবং সর্বনিম্ন ট্যারিফ যেকোন অপারেটরে মিনিটপ্রতি ৪৫ পয়সা নির্ধারণ করা হয়। বর্তমানে প্রচলিত কলরেট ২০১৮ সালে মার্কেট পর্যালোচনা, আর্থ-সামাজিক প্রেক্ষাপট প্রভৃতি বিশ্লেষণ করে নির্ধারণ করা হয়েছে। আপাতত কলরেট পুন:নির্ধারণের কোনো পরিকল্পনা নেই।

মোস্তফা জব্বার বলেন, মোবাইল অপারেটরগুলোকে একটি নির্দিষ্ট প্যাকেজ, অফার, বান্ডেলে অন-নেট এবং অফ-নেটের ভয়েস কলের ক্ষেত্রে সর্বোচ্চ ট্যারিফ যে কোনো অপারেটরে মিনিটপ্রতি ২ টাকা এবং সর্বনিম্ন ট্যারিফ যে কোনো অপারেটরে মিনিটপ্রতি ৪৫ পয়সার মধ্যে প্যাকেজ ডিজাইন করতে হয়। সর্বোচ্চ কলরেট ২ টাকা হলেও অপরারেটরগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যম্যে ১ টাকা মিনিটের কম রেটে বিভিন্ন প্যাকেজ ডিজাইন করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X