কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশের জনসংখ্যা এখন ১৯ কোটি : ইসি তাহমিদা

নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এক সংলাপে কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এক সংলাপে কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের ভোটার তালিকার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট জনসংখ্যা প্রায় ১৯ কোটি। এর মধ্যে রাজধানী ঢাকায় বসবাস করছে প্রায় ১ কোটি ৫১ লাখ মানুষ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এক সংলাপে এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের আয়োজন করেছে।

ইসি তাহমিদা বাংলাদেশের স্ট্যাটিসটিকস ব্যুরো (বিবিএস) দ্বারা প্রদত্ত তথ্যকে ‘প্রশ্নবিদ্ধ’ হিসেবে মন্তব্য করেছেন। তিনি বলেন, জনসংখ্যা সংক্রান্ত বিবিএসের ডাটা প্রশ্নবিদ্ধ। একবার তারা যা প্রকাশ করেছে, পরে তা কমিয়ে দেখানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তাহমিদা আহমেদ আরও বলেন, আমরা ভোটার তালিকা তৈরি করেছি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে, তাই এটি সম্পূর্ণ সঠিক। দেশের মোট জনসংখ্যা ১৯ কোটি। এর মধ্যে ১ কোটি ৫১ লাখ প্রবাসী হিসেবে বাইরে আছেন। শুধু ঢাকাতেই বসবাস করছে ১ কোটি ৫১ লাখ মানুষ।

সকালে সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন করেছি। সবচেয়ে বড় কাজ হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা। এটি একটি বিশাল উদ্যোগ; আমরা প্রায় ২১ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ দিতে পেরেছি।

সিইসি আরও বলেন, কমিশন মোট নয়টি আইন সংশোধন করেছে। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে যা যা করা প্রয়োজন, সে ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গিয়েছি। অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশন নির্বাচন কমিশনের অনেক কাজ এগিয়ে রেখেছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X