কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজা উপলক্ষে বিশ্ব হিন্দু ফেডারেশনের সম্প্রীতির বার্তা

বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি বরুন চন্দ্র সরকার। ছবি : সংগৃহীত
বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি বরুন চন্দ্র সরকার। ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশ-বিদেশের সব সনাতনী তথা সমগ্র সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি বরুন চন্দ্র সরকার।

তিনি বলেছেন, মা দুর্গার আগমনী বার্তা কেবল আনন্দ নয়, এটি অশুভ শক্তির বিনাশ এবং সত্য, ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এক শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন বরুন সরকার।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে। বাংলাদেশ দীর্ঘকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে, আর এই সম্প্রীতির ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সবার দায়িত্ব।

বরুন চন্দ্র সরকার আশ্বাস দিয়ে বলেন, সামনের দিনগুলোতেও সনাতনী সম্প্রদায়ের স্বার্থ রক্ষার্থে বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাবে। তিনি উল্লেখ করেন, বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন। এটি কেবল একটি সামাজিক সংগঠন হিসেবেই কাজ করে আসছে এবং ভবিষ্যতেও তাই করবে। বিগত দিনের ন্যায় আগামী দিনগুলোতেও আমরা সনাতনীদের অধিকার, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করব।

তিনি আরও যোগ করেন, আমাদের দায়িত্ব কেবল উৎসবের আনন্দে সীমাবদ্ধ নয়, বরং দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা।

বরুন সরকার দেশের সকল সনাতনীসহ সর্বস্তরের মানুষকে আহ্বান জানান, শারদীয় দুর্গাপূজার এই মহোৎসবকে কেন্দ্র করে আসুন আমরা সবাই মিলিত হই, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করি এবং সত্য ও ন্যায়ের পতাকাকে উঁচু করে ধরি।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১০

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১১

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১২

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৩

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৪

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৫

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৬

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১৭

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১৮

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৯

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X