বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আবেগ দিয়ে ক্রিকেট বোর্ড চালানো উচিত না : আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ‍ছবি : সংগৃহীত
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ‍ছবি : সংগৃহীত

আবেগের পরিবর্তে বাস্তবতা মেনে ক্রিকেট বোর্ড পরিচালনা করা উচিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দেশের ক্রিকেটের উন্নয়নের স্বার্থে বুলবুল-ফারুক-তামিম তিনজনকেই বিসিবিতে চান তিনি।

দেশের একটি বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আসন্ন নির্বাচনসহ সাম্প্রতিক বিষয়াদি নিয়ে কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আমি মনে করি ক্রিকেট বোর্ডটা প্রফেশনালি চালানো উচিত। আবেগ বা ব্যক্তিগত সম্পর্ক দিয়ে চিন্তা করা উচিত না। সবার ভালো-খারাপ দিক আছে। তামিম ভাই কোনো একটা দিকে ভালো করবেন, বুলবুল ভাই অন্যকোনো দিকে ভালো করবেন আবার ফারুক ভাইও। আমি মনে করি, সবার অভিজ্ঞতা, পরামর্শগুলো কাজে লাগানো উচিত।’

অনেকের ধারণা ব্যক্তিগত আক্রোশে বিসিবি থেকে ফারুক আহমেদকে সরিয়েছেন উপদেষ্টা আসিফ। তবে তিনি জানান, এ রকম কিছুই হয়নি। ক্রীড়া উপদেষ্টা এ প্রসঙ্গে বলেন, ‘ফারুক ভাইকে যখন সভাপতি করা হয় তখনো আমি ক্রিকেটারদের থেকে মতামত নিয়েছি। তাদের কাছে অপশন রেখেছিলাম, এই চার-পাঁচজন আছে আপনারা বলেন। তামিম ভাইও ফারুক ভাইয়ের নাম বলেছিল।’

সভাপতির দায়িত্ব নেয়া আমিনুল ইসলামের পূরণ হয়েছে চার মাস। ইতোমধ্যেই তার নেওয়া নানা পদক্ষেপের কারণে প্রশংসা কুড়িয়েছেন তিনি। বর্তমান বিসিবি সভাপতির কাজে সন্তোষ্ট ক্রীড়া উপদেষ্টা।

তিনি বলেন, ‘ওনি ক্রিকেটটাকে আরও ভালো কোনো জায়গায় নিয়ে যেতে পারবে যদি উনি আরও সুযোগ পান। তাকে আনার পেছনে কারণটা ছিল, আফগানিস্তানের ক্রিকেটাকে উনি অনেক উপরে তুলেছেন। এশিয়া অঞ্চলে ওনার কাজ করার অভিজ্ঞতা আছে। মিনি বিসিবি করার পরিকল্পনাটা অনেক আগে থেকে নেওয়া কিন্তু কখনো বাস্তবায়ন করা হয়নি। বাস্তবায়ন হওয়ার পথে এখন যাচ্ছে। ওনার অভিজ্ঞতাটাকে কাজে লাগানো প্রয়োজন।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X