কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ধান সংগ্রহ লক্ষ্যমাত্রার অর্ধেক অর্জিত হয়নি- সংসদে খাদ্যমন্ত্রীর তথ্য

জাতীয় সংসদ অধিবেশন। পুরোনো ছবি
জাতীয় সংসদ অধিবেশন। পুরোনো ছবি

চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জিত হয়নি। তবে, চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ অর্জিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

মন্ত্রীর তথ্য অনুযায়ী, চার লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার মধ্যে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৯৯ হাজার ৬৮৬ মেট্রিক টন সংগ্রহ হয়েছে। এ হিসেবে অর্জিত হয়েছে ৪৯ দশমিক ৯২ শতাংশ। একই সময়ে সাড়ে ১৪ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে ১২ লাখ ৯৩ হাজার ৮৩৮ মেট্রিক টন (৮৯.২৯ শতাংশ)। চলতি বোরো মওসুমে ধান-চাল সংগ্রহের সময়সীমা ৭ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হলেও পরে সময় বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে।

কাজিম উদ্দিন আহম্মেদের আরেক প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার জানান, দেশে বর্তমানে খাদ্য ঘাটতি নেই। দেশের বর্তমান জনসংখ্যার হিসেবে ২ কোটি ১৮ লাখ ৪ হাজার মেট্রিক টন খাদ্য শস্য প্রয়োজন। অন্যদিকে গত অর্থবছরে দেশে উৎপাদন হয়েছে ৪ কোটি ২ লাখ ৯ হাজার মেট্রিক টন। অর্থ্যাৎ উৎপাদন চাহিদার চেয়ে বেশি। চলতি অর্থবছরেও খাদ্য ঘাটতির সম্ভবনা নেই বলে জানান খাদ্যমন্ত্রী।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সরকারি গুদামে ১৮ লাখ ৫৪ হাজার ৪১০ মেট্রিক টন খাবার মজুদ আছে।

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, তিন বছরের (২০২২-২৩ হতে ২০২৪-২৫) মধ্যে ভোজ্য তেলের আমদানি আনুমানিক ৪০ শতাংশ কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সরিষার আবাদ ৬ লাখ ১০ হাজার হেক্টর হতে ৮ লাখ ১৮ হাজার হেক্টরে উন্নীত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১০

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১১

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১২

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৩

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৪

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৫

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৬

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৭

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৮

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৯

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

২০
X