কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৫:২০ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ

বক্তব্য রাখছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ছবি : সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, যদি রাজনৈতিক দলগুলো জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একমত না হয়, তাহলে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব প্রস্তুত করবে।

রোববার (০৫ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত বৈঠকে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ছয়টি বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কমিশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল, এসব প্রক্রিয়া নিয়ে আলোচনার মাধ্যমে একটি সমন্বিত প্রস্তাবে উপনীত হতে। যদি উপস্থিত ৩০টি দল একটি যৌথ প্রস্তাব দিতে পারে, তাহলে তা আন্তরিকভাবে অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করা হবে।

আলী রীয়াজ বলেন, ১৭ সেপ্টেম্বরের আলোচনায় উঠে আসা বিষয়গুলো বিশেষজ্ঞদের অবহিত করা হয়েছে এবং তাদের পরামর্শও নেওয়া হয়েছে। তিনি জানান, একমত হওয়া গেলে বাস্তবায়ন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। এ লক্ষ্যে কমিশন একই দিন সকালে প্রধান উপদেষ্টা ও কমিশনের প্রধানের সঙ্গে বৈঠক করেছে। প্রধান উপদেষ্টা দ্রুত কাজ এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন এবং সনদকে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত গ্রহণযোগ্য দলিলে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন।

কমিশনের উদ্দেশ্য ১৫ অক্টোবরের মধ্যেই বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করা বলে জানিয়ে আলী রীয়াজ বলেন, আজ আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট, সুস্পষ্ট এবং বাস্তবভিত্তিক প্রস্তাব প্রত্যাশা করছি। দলগত বিবেচনার বাইরে সম্মিলিত প্রস্তাব এলে আমরা তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।

তিনি বলেন, নির্বাচনী ব্যস্ততার মধ্যেও যেন এ আলোচনা ব্যাহত না হয়, সে দিকেও কমিশন লক্ষ রাখছে। প্রয়োজনে বিশেষজ্ঞদের সঙ্গে আবার বসা হতে পারে, তবে দলগুলো একমত হলে তা আর প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে আমাদের যে দায়িত্ব দিয়েছে, তা পালনের সময় এখন। ১৬ বছর ধরে রাজনৈতিক কর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন, সেই দায় আমরা এড়িয়ে যেতে পারি না। কেবল সনদে স্বাক্ষর করলেই দায়িত্ব শেষ হয় না। কাঠামোগত সংস্কারের মাধ্যমে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে আমাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার। নাগরিকদের অধিকারই সবচেয়ে বড় বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X