কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৫ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

পিকেএসএফের চেয়ারম্যান হলেন অধ্যাপক খায়রুল হোসেন

অধ্যাপক ড. এম খায়রুল হোসেন। ফাইল ছবি
অধ্যাপক ড. এম খায়রুল হোসেন। ফাইল ছবি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম খায়রুল হোসেনকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আমিন শরীফ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তিনি বর্তমান চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পিকেএসএফ-এর সংঘবিধির অনুচ্ছেদ-৬ (ই) এবং অনুচ্ছেদ-৫২ তে খায়রুল হোসেনকে আগামী ৩ বছরের জন্য পিকেএসএফের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।

জানা গেছে, তিনি বৃহস্পতিবার পিকেএসএফ-এ চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।

এর আগে খায়রুল হোসেন দীর্ঘ ৯ বছর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ১৪ মে তিনি বিএসইসি থেকে বিদায় নেন।

এরপর ড. এম খায়রুল হোসেন আবার নিজের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যান।

২০১০ সালে শেয়ারবাজারে ধস নামে। নতুন করে সাজানো হয় বিএসইসির কমিশন। এই সময়ে নতুন কমিশনের দায়িত্ব পান অধ্যাপক প্রফেসর ড. এম খায়রুল হোসেন।

নিয়োগ পাওয়ার পর দুই দফায় তার মেয়াদ বাড়ানো হয়। তার আমলে বিএসইসির শতাধিক সংস্কার করা হয়। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) ‘এ’ ক্যাটাগরির মর্যাদা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X