কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৪ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ পরিবারের পাশে লায়ন ইমরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেন দুর্ঘটনায় আহত ও নিহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সীতাকুণ্ডের বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ লায়ন আলহাজ মোহাম্মদ ইমরান।

গতকাল মঙ্গলবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহর বিপিএম-এর হাতে ৪ লাখ টাকার চেক তুলে দিয়েছেন তিনি। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লায়ন আলহাজ মোহাম্মদ ইমরান বলেন, ‘পুলিশ সদস্যরা রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। দায়িত্ব পালনরত অবস্থায় মর্মান্তিক দুর্ঘটনায় তারা নির্মমভাবে আহত ও নিহত হয়েছেন। সীতাকুণ্ডের সন্তান ও বঙ্গবন্ধুর আদর্শ এবং দেশরত্ন শেখ হাসিনার রাজনৈতিক কর্মী হিসেবে আমরা বসে থাকতে পারি না।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে মানুষের মাঝে মানবতার ফেরিওয়ালা হয়ে এভাবে কাজ করে সব শিল্পপতিরা এগিয়ে এলে এই দেশ কখনো পিছিয়ে যাবে না।’

নিহত ও আহত পুলিশ সদস্যদের পাশে দাঁড়ানোর জন্য এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন পুলিশ সুপার। এই উদ্যোগকে অভূতপূর্ব ও অনুপ্রেরণাদায়ক হিসেবে অভিহিত করেছেন তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এবং লায়ন মোহাম্মদ ইমরানের বড় ছেলে বিশিষিশিষ্ট ব্যবসায়ী সারতাজ ইমরান উপস্থিত ছিলেন।

গত ২৭ আগস্ট চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট এলাকায় রেললাইন পার হওয়ার সময় পুলিশের গাড়িতে ট্রেনের ধাক্কায় নিহত হন তিন পুলিশ সদস্য। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ ও ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X