কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরের মতো ডিসিদের দিয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না : ব্রিগেডিয়ার সাখাওয়াত

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত
সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

জামালপুরের মতো ডিসিদের দিয়ে ক্রেডিবল (বিশ্বাসযোগ্য) নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : প্রত্যাশা ও বাস্তবতা’ প্রতিপাদ্যে আলোচনা ও পর্যালোচনামূলক সভায় তিনি এ মন্তব্য করেন। নির্বাচনকে সামনে রেখে নাগরিক সমাজ, সাংবাদিক, প্রফেসর, নির্বাচন বিশেষজ্ঞদের নিয়ে এ আলোচনা সভার আয়োজন করে নির্বাচন কমিশন (ইসি)।

তিনি বলেন, জামালপুরের মতো ডিসিদের বিরুদ্ধে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। জামালপুরের ডিসি বলেছেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। এই খবর সব পেপারে দেখলাম। এদের দিয়ে ক্রেডিবল (বিশ্বাসযোগ্য) নির্বাচন হবে না।

ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন, এসব ডিসির বিরুদ্ধে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে- কী করবেন, কীভাবে কাজ করবেন। এক জেলায় চারজন রিটার্নিং কর্মকর্তা দিয়ে নির্বাচন করাতে পারবেন। একই ডিসিদের রিটার্নিং করাতে হবে বিষয়টি এমন নয়।

তিনি বলেন, কয়েকদিন আগে মালদ্বীপে ভোট হয়েছে, বড় বড় অবজারভার সেখানে ছিল। আপনাদের হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। আপনারা একা সিদ্ধান্ত নেবেন। কোনো পলিটিক্যাল পার্টির কথা শুনবেন না। অতীত ভুলগুলো শুধরাবেন।

সাবেক নির্বাচন কমিশনার বলেন, আমি বারবার বলছি, ভোটে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়োগ নিয়ে। ঢাকায় দেখলাম একটা প্রার্থীকে মারা হলো, এটা কীভাবে হলো? পলিটিক্যাল পার্টি সেন্টার পাহারা দেয়। কার ভোটার কে এরা জানে? প্রত্যেক সেন্টারে পাহারা দেয়। এদের শনাক্ত করে পদক্ষেপ নিতে হবে।

প্রসঙ্গত, গত সোমবার (১১ সেপ্টেম্বর) জামালপুরে এক অনুষ্ঠানে ডিসি ইমরান আহমেদ বলেন, এই সরকার যে উন্নয়ন করেছে সেটির ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা হয়।

এরপর গতকাল বিকেলে ডিসির এ বক্তব্যের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে একজন ডিসি এমন কথা বলতে পারেন না। তাদের নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে মাঠে পাঠানো হয়। নির্বাচন নিয়ে ডিসি ভিডিওতে যা বলেছেন তা খতিয়ে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১০

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১১

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১২

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৩

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৪

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৫

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৬

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৭

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৮

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

২০
X