কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার অনুরোধ দুদক চেয়ারম্যানের

কর্মশালায় বক্তব্য রাখছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। ছবি : কালবেলা
কর্মশালায় বক্তব্য রাখছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। ছবি : কালবেলা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার অনুরোধ জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি এ বিষয়ে সাংবাদিকদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের অডিটরিয়ামের দুদক ও র‍্যাগ আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, রাজনীতির প্রভাব সবচেয়ে বেশি পড়ে প্রতিষ্ঠানে। রাজনীতিবিদরা স্বচ্ছ না হলে দুর্নীতি মুক্ত হওয়া সম্ভব না। তাই আপনারা সাংবাদিকরা এখন থেকেই আওয়াজ তুলতে পারেন যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো দুর্নীতিবাজকে মনোনয়ন না দেওয়া হয়। নির্বাচনে যাতে নমিনেশন বেচাকেনা না হয়।

গণমাধ্যমকে প্রধান হুইসেল ব্লোয়ার আখ্যা দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের কাজের ৭০ ভাগ আসে গণমাধ্যম থেকে। হয়তো আমরা সরাসরি নেই না, তবে গণমাধ্যম থেকেই আমরা ইঙ্গিত পাই। তারপর সেটি নিয়ে আমাদের গোয়েন্দারা কাজ করে। আমাদের কাজে সাংবাদিকদের সহায়তা লাগবে। আপনারা সাংবাদিকরা যদি আজকে বলেন, আপনারা আর আমাদের সঙ্গে নাই তাহলে দুদক কলাপস করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতিবাজ সদস্যদের ফেরাতে দুদক কাজ করছে। আমরা আমাদের যত প্রক্রিয়া আছে সবই করছি। আমরা ইন্টারপোলে রেড নোটিশ দিয়েছি, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কাজ করছি।

পাচার হওয়া অর্থ ফেরাতে দুদক ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) সঙ্গে কাজ করছে বলেও জানান দুদক চেয়ারম্যান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আব্দুল্লাহ আল জাহিদ ও আবু হেনা মোস্তফা জামান। এ ছাড়া রিপোর্টার অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) সভাপতি আলাউদ্দিন আরিফ ও সাধারণ সম্পাদক তাবারুল হক। এ ছাড়া দুদক বিটে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১১

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১২

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৩

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৪

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৫

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৭

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৮

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১৯

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

২০
X