কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচার দাবি

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচারের দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। প্রয়োজনে সেনা আইন সংশোধন করে গুমের মতো অপরাধে যুক্ত কর্মকর্তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সাইফুল্লাহ খাঁন সাইফ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা অপরাধীদের বিচারের পক্ষে, তবে সেই বিচার হতে হবে স্বচ্ছ, সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এবং সংবিধান ও মানবাধিকারের মূলনীতির আলোকে যেখানে কোনো ফুলস্টপ থাকবে না। তিনি বলেন, আর্জেন্টিনা, চিলি, মেক্সিকোতে এবং তুরস্কে ডিক্টেটরদের বিচার সেনা আইন সংশোধনের মাধ্যমে হয়েছে। আইসিটি আইনে বিচার হলে আসামিরা ভবিষ্যতে পার পেয়ে যেতে পারে আশঙ্কা জানিয়েছেন তিনি।

সাইফ বলেন, কোনো নাগরিকের মৌলিক অধিকার হরণ করা সংবিধানবিরোধী। রাষ্ট্র ও সংবিধান স্পষ্টভাবে বলেছে, কোনো ব্যক্তি চূড়ান্তভাবে অপরাধী প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না। এমনকি সে যদি প্রজাতন্ত্রের কর্মচারী হয়, তাহলে তার চাকরি আইনগতভাবে বহাল থাকবে।

বক্তব্যে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত সদস্যদের মনোবল ভেঙে দেওয়া বা বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করা কোনো দেশপ্রেমিকের কাজ হতে পারে না।

আর কোনো সেনা সদস্যকে গ্রেপ্তারের পরিকল্পনা নেই বলে জানিয়েছে সরকার। এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তদন্ত করতে গিয়ে আরও ক্রিমিনাল বের হবে, ফলে আর পরিকল্পনা নেই বলে ফুলস্টপ দেওয়া যাবে না। এটা করা হলে বিচারের স্বচ্চতা থাকবে না।

তিনি বলেন, যাদের নাম এসেছে, তাদের বাইরে আরও অনেক রাঘববোয়াল আছে, তাদের নাম আসে নাই।

সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রোকন উদ্দিন বলেন, পরবর্তী সরকার এই আইন (আইসিটির সংশোধনী) পাস না করে তাহলে আসামিরা পার পেয়ে যেতে পারে। তিনি বলেন, কোনো ব্যক্তিগত আক্রোশ, পুঞ্জীভূত ক্ষোভের কারণে স্বৈরাচারের মতো জুডিশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইচ্ছেমতো তড়িঘড়ি করে আইন সংশোধন করে বিচার করে যেন এখানে ত্রুটি না থাকে। পরবর্তীতে এটা যেন প্রশ্নবিদ্ধ না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১০

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১১

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১২

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৩

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৪

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৫

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৬

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৮

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৯

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

২০
X