কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিজিটাল সংযুক্তি নারী উদ্যোক্তা তৈরিতে অভাবনীয় ভূমিকা রাখছে : জব্বার

ঢাকায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি : কালবেলা
ঢাকায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি : কালবেলা

ডিজিটাল সংযুক্তি নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে নারীর ক্ষমতায়নে অভাবনীয় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ফলে বাংলাদেশে যে রূপান্তর ঘটছে তার সাথে নিজেকে খাপ খাওয়াতে প্রত্যেকের জন্য ডিজিটাল দক্ষতা অর্জন অপরিহার্য বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোস্তাফা জব্বার। নারী উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টির লক্ষ্যে উই হেলপ নামের নারী উদ্যোক্তাবিষয়ক ডিজিটাল হাব-এর উদ্বোধনে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

এ সময় জব্বার বলেন, বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে পঞ্চম শিল্প বিপ্লবের দক্ষতা অর্জন করা। সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিত উদ্যোগে কাজ করতে হবে। লাখ লাখ নারী উদ‌্যোক্তা ডিজিটাল কমার্সে যুক্ত হয়েছেন। আমাদের মেয়েরা উপযুক্ত পরিবেশ পেলে স্মার্ট সভ‌্যতাকে এগিয়ে নিতে ‍গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। ব্যবসা, শিল্প-বাণিজ্য, প্রশাসনসহ প্রতিটি ক্ষেত্রে আমাদের মেয়েরা এগিয়ে। দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী, এই জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করার সুযোগ সৃষ্টির ফলে উন্নয়নের প্রতিটি সূচকে অভাবনীয় সফলতা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প সচিব জাকিয়া সুলতানা, ইউনিস্কেপের জেন্ডার ইকুইটি এন্ড সোস্যাল ইনক্লিউসন সেকশনের প্রধান চ্যায় চ্যায়, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়্যান লুইস, ঢাকাস্থ কানাডা হাইকমিশনের সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার রিতা হুকায়েম, সার্ক বিজনেস কাউন্সিল বাংলাদেশের প্রেসিডেন্ট মানতাশা আহমেদ, ইউনিস্কেপের প্রোগ্রাম ম্যানেজার সুধা গটি প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X