বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৬ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাঁধন ভক্তদের জন্য সুখবর

আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত
আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত

অপেক্ষার পালা এবার শেষ হচ্ছে। মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের প্রথম হিন্দি সিনেমা। ‘খুফিয়া’ নামের সিনেমাটি আগামী ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বছরের শেষের দিকে সিনেমাটির টিজার প্রকাশ পায়। সে সময় মুক্তির কথা থাকলেও তা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি।

খুফিয়ার শুটিং শেষ হয়েছে গত বছর। সিনেমায় বাঁধন ছাড়া অভিনয় করেছেন আলী ফজল, টাবু, আশীষ বিদ্যার্থীসহ অনেকে।

বলিপাড়ার জনপ্রিয় এসব অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতার বিষয়ে বাঁধন সংবাদমাধ্যমকে বলন, এটা অবশ্যই ভালো লাগার বিষয়। যদিও সিনেমায় চরিত্রের দৈর্ঘ্য খুব একটা বড় নয়, তবে টাবুর সঙ্গে কাজ করে ভালো লেগেছে। উনার সঙ্গে পর্দা ভাগ করা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।

ঢাকাই সিনেমার এই অভিনেত্রী বলেন, একে তো টাবুর মতো অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করছি, তার ওপর নতুন জায়গা। পুরো বিষয় আমার কাছে ছিল বড় চ্যালেঞ্জ।

বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ওয়েব ছবিটির লুক টেস্টের জন্য ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মুম্বাই যান বাঁধন। পরে ওই বছরের অক্টোবরে দিল্লিতে শুরু হয় শুটিং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড

আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

১০

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

১১

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

১২

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

১৩

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

১৪

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১৫

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১৬

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

১৭

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

১৮

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১৯

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

২০
X