কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১০:১১ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

ডিএমপির খণ্ডিত ভিডিওতে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেবে পুলিশ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর একটি ভিডিও খণ্ডিতভাবে ব্যবহার করে তাতে কৃত্রিম স্বর সংযোজনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর ‘রিল’ তৈরি ও প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে ডিএমপি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘৭১’ নামের একটি ফেসবুক পেজ থেকে পুনরায় এমন কর্মকাণ্ড চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে তৈরি ও প্রচারিত এসব ন্যক্কারজনক ও বানোয়াট ভিডিওর মাধ্যমে কেউ যেন বিভ্রান্ত না হন, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ‘লকডাউন’–এর নামে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ডিএমপি। নগরবাসীর জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নেওয়া পদক্ষেপ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার ঘৃণ্য অপচেষ্টার অংশ হিসেবেই একটি কুচক্রীমহল বিকৃত ভিডিও তৈরি ও প্রচার করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি, অডিও বা ভিডিও শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করার জন্য নেটিজেনদের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X