কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:২১ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ
কৃষি মার্কেট প্রসঙ্গে নানক

ব্যবসায়ীরা যেভাবে চাইবেন সেভাবেই সব হবে

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাহাঙ্গীর কবীর নানক। ছবি : কালবেলা
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাহাঙ্গীর কবীর নানক। ছবি : কালবেলা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ঢাকা-১৩ আসনের সাবেক এমপি জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, কৃষি মার্কেটে আগুন লাগার ঘটনা সবার জন্য অত্যন্ত দুঃখজনক। দ্রুত সব ঠিকঠাক করে ব্যবসায়ীদের আবার পুনর্বাসন করা হবে। যে ব্যবসায়ী যেখানে ছিলেন, সেখানেই থাকবেন। ব্যবসায়ীরা যেভাবে চাইবেন সেভাবেই সবকিছু করা হবে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থের বাইরে কিছুই হবে না। যার যেখানে দোকান বরাদ্দ ছিল সে সেখানেই ব্যবসা করবে। এখানে নতুন করে কোনো স্থাপনা হবে না। কোনো ব্যবসায়ীর দুশ্চিন্তা করার কিছু নেই।

সাবেক এই এমপি বলেন, এই কৃষি মার্কেটের ব্যবসায়ীরা আমার পরিবারের অংশ। আমার পরিবারও এখান থেকেই সবকিছু কেনাকাটা করে। আমি ওমরাহ করতে গিয়েছিলাম। গতকাল এসেই আমি কাউন্সিলরের সঙ্গে কথা বলেছি। মার্কেট দ্রুত চালু করার জন্য যা যা করা দরকার এবং ব্যবসায়ীদের জন্য যা যা করা দরকার সব করব। মার্কেট পরিষ্কার করে ময়লা আবর্জনা সব সরানো হবে। সিটি করপোরেশন কর্তৃপক্ষ সেই ময়লা দ্রুত সরিয়ে নেবে। বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর মার্কেট আবার চালু হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১১

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১২

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৪

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৫

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৬

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৭

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৮

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৯

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

২০
X