ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পের আতঙ্কে ঢাবির চারতলা থেকে শিক্ষার্থীর লাফ

আহত শিক্ষার্থী  তানজির হোসেন।
আহত শিক্ষার্থী তানজির হোসেন।

ভূমিকম্পের আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের চারতলা থেকে লাফিয়ে পড়ে তানজির হোসেন নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। এতে তার একটি পা ভেঙে যায় বলে জানিয়েছেন তার বিভাগের বন্ধু রাফিজ খান।

জানা গেছে, তানজির হোসেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। ভূমিকম্পের সময় তিনি নিজ কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ আতঙ্কিত হয়ে চারতলা থেকে লাফ দিলে তার ডান পা ভেঙে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তানজির হোসেনের বন্ধু রাফিজ খান জানান, ভূমিকম্পের সময় ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হলের চারতলা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয় তানজির। এতে তার পা ভেঙে যায়। পরে বিভাগের সিনিয়র ও বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তানজির সেখানে চিকিৎসাধীন রয়েছে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, যা ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে। ভূকম্পনের অবস্থান ছিল— অক্ষাংশ: ২৩.৭৭° উত্তর,দ্রাঘিমা: ৯০.৫১° পূর্ব (মাধবদী, ঢাকা)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১০

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১২

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৪

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৫

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৬

আজকে স্বর্ণের বাজারদর

১৭

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৮

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৯

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

২০
X