কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৫ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুত বিজিবি : মহাপরিচালক

সীমান্ত এলাকা পরিদর্শনের সময় দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। ছবি : সৌজন্য
সীমান্ত এলাকা পরিদর্শনের সময় দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। ছবি : সৌজন্য

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ বিভিন্ন ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা পরিদর্শনের সময় দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক গত শনিবার থেকে কুষ্টিয়া সেক্টরের সেক্টর সদর দপ্তরসহ কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মহেশপুর ব্যাটালিয়ন সদর ও দুর্গম পদ্মার চরাঞ্চলে উদয়নগর বিওপি, মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর বিওপিসহ বিভিন্ন বিওপি পরিদর্শন করেন। ওই সময় তিনি ব্যাটালিয়ন সদরের কোয়ার্টার গার্ডে সালাম গ্রহণ, বৃক্ষরোপণ এবং ব্যাটালিয়ন ও‌ বিওপি পর্যায়ে সব সদস্যের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়ের সময় মহাপরিচালক বিজিবি সদস্যদের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সব সময় প্রস্তুত থাকার নির্দেশ দেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকসহ অন্যান্য যে কোনো ধরনের চোরাচালান বন্ধে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাবে। ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবি সদস্যদের অবিচল আস্থার‌ সঙ্গে দায়িত্ব পালন করার সংকল্পও ব্যক্ত করেন।

বিজির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, পরিদর্শনের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক রোববার চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি পরিদর্শন করেন। ওই সময় বিএসএফ কৃষ্ণনগর সেক্টরের সেক্টর কমান্ডার শ্রী এ কে আরিয়া বিজিবি মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।

অন্যদিকে বিজিবি মহাপরিচালক সেখানে উপস্থিত সব পর্যায়ের বিএসএফ অফিসার ও জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং দুই দেশ তথা দুই বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনের সময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, যশোর রিজিয়ন কমান্ডার, কুষ্টিয়া সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়করা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X