কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনা। ছবি : কালবেলা
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনা। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৫ ডিসেম্বর) সকালে রাজধানীর চকবাজারে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত তপন ভট্টাচার্যের পরিচালনায় প্রার্থনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি চিত্তরঞ্জন মজুমদার, অ্যাড. সুব্রত চৌধুরী, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা কমিটির সভাপতি নিবাস চন্দ্র মাঝি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের (একাংশ) সাধারণ সম্পাদক ডা. মৃত্যুঞ্জয় কুমার রায়।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব দেবেন্দ্র নাথ উরাঁও, জয়ন্ত সেন দীপু, মিলন কান্তি দত্ত, অ্যাড. তাপস কুমার পাল, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, শুভাশীষ বিশ্বাস সাধন, বিপ্লব দে, পরিমল কুমার ভৌমিক, গিরীধারী সাহা, দিলীপ ঘোষ প্রমুখ।

সভায় গণতন্ত্র উত্তোরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় মা ঢাকেশ্বরীর কাছে প্রার্থনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১০

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১১

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

১২

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

১৩

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১৪

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১৫

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১৬

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১৭

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

১৯

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

২০
X