কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

গ্রীন মডেল টাউনে মশার লার্ভা পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা

গ্রীন মডেল টাউনে ভ্রাম্যমান আদালতের মশক নিধন অভিযান। ছবি : সৌজন্য
গ্রীন মডেল টাউনে ভ্রাম্যমান আদালতের মশক নিধন অভিযান। ছবি : সৌজন্য

আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের গ্রীন মডেল টাউনের পুরাতন সাইট অফিসের ড্রাম, বালতি, রান্নার তৈজসপত্র ও টায়ারে এডিস মশার লার্ভা পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) অঞ্চল-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন ঢাদসিক এর আওতাধীন এলাকার ৭১ নম্বর ওয়ার্ডস্থ আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের মালিকানাধীন গ্রীন মডেল টাউনের পুরাতন সাইট অফিসের সাইট ইনচার্জ বদরুদ্দোজা খানকে এই জরিমানা করা হয়।

এর আগে গত ২৪ জুলাই ঢাদসিক এর আওতাধীন ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লি. এর প্রকল্প এলাকার নর্দমা ও চৌবাচ্চায় এডিস মশার লার্ভা পাওয়ায় এবং অবিক্রিত প্লটগুলো অপরিষ্কার রাখায় সাইট ইনচার্জ জামিলকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছিল অঞ্চল-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওসীফ রহমান।

এছাড়াও আজ আরও ৮টি ভ্রাম্যমাণ আদালত করপোরেশনের আওতাধীন ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, ভূতের গলি, উত্তর মুগদা, পূর্ব রসুলপুর, কামরাঙ্গীরচর, আগা সাদেক রোড, আব্দুল হাদী রোড, বাংলাদেশ মাঠ, পশ্চিম জুরাইন, শ্যামপুর, মীরহাজিরবাগ রোড, যাত্রাবাড়ী, পশ্চিম নন্দীপাড়া, বড় বটতলা, গ্রীন মডেল টাউন ও প্রিভেইল স্কুলের পার্শ্ববর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সর্বমোট ৫৪২টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ৯টি বাসাবাড়ি, সাইট অফিস ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৯ মামলায় ২ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল হক ছিদ্দিক ১৬ নম্বর ওয়ার্ডের ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল ও ভুতের গলি এলাকায় ২১টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি। দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলীমা বেগম ৬ নম্বর ওয়ার্ডের উত্তর মুগদা এলাকায় ৪৮টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল হক ছিদ্দিক ৫৬ নম্বর ওয়ার্ডের পূর্ব রসুলপুর ও কামরাঙ্গীরচর এলাকায় ৪২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি। চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ৩৩ নম্বর ওয়ার্ডের আগা সাদেক রোড, আব্দুল হাদী রোড ও বাংলাদেশ মাঠ এলাকায় ৮৮টি স্থাপনা ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি জেরিন কান্তা ৫১ নম্বর ওয়ার্ডের মীর হাজিরবাগ রোড ও যাত্রাবাড়ী এলাকায় ৬০টি বাসাবাড়ি ও স্থাপনায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ ৫৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম জুরাইন ও শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। ২ আদালত এ সময় ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। ছয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশিস ঘোষ ৭৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম নন্দীপাড়া ও বড় বটতলা এলাকায় ৮৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি।

দশ অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন ৬১ নম্বর ওয়ার্ডের প্রিভেইল স্কুল সংলগ্ন এলাকায় ৮১টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১ মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X