কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি, রাজধানীতে হাসপাতাল বন্ধ

স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর।

অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে অভিযানে নামার প্রথম দিনে রাজধানীর একটি হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি আদায় ও লাইসেন্স নবায়ন না করায় বেসরকারি হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ক্লিনিক ও হাসপাতালগুলোর উপপরিচালক ডা. বেলাল হোসেন গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের অভিযান চলমান। আমরা কিছুক্ষণ আগেই বেশকিছু অভিযোগের ভিত্তিতে ভাটারা জেনারেল হাসপাতালকে বন্ধ ঘোষণা করেছি। আমরা এই কার্যক্রম আরও কিছুদিন পরিচালনা করব।

এর আগে, গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে ফের অভিযানে নামার ঘোষণা দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

তিনি জানান, সোমবার থেকে সারা দেশে একযোগে এ অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে জেলা পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা গত বছর যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স নেই, মেয়াদোত্তীর্ণ এবং অনিয়ম করছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। ডেঙ্গু পরিস্থিতিতে ফের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে নানা অনিয়মের তথ্য পাচ্ছি। যারা এসব অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আমরা আবারও ব্যবস্থা নেব। আগামীকাল থেকে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফের অভিযানে নামবে স্বাস্থ্য অধিদপ্তর। এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। একযোগে সারা দেশে এ অভিযান পরিচালিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজারে দানের টাকা কোথায় যায়?

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

রোজারিও থেকে বিশ্বমঞ্চ / ৩৯ বছরে ফুটবল জাদুকরের যত অর্জন

সেই ন্যাপকিনের টুকরো আজ ৯ লাখ ডলার

বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

১০

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

১১

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

১২

ভাই হারালেন শোয়েব আখতার

১৩

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

১৪

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৫

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

১৬

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

১৭

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

১৮

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৯

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

২০
X