কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

মামুনের বিরুদ্ধে মামলায় উদ্বেগ ডিইউজে’র

দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন। ছবি : সংগৃহীত
দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন। ছবি : সংগৃহীত

দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় উদ্বেগ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বাতিলকৃত আইনে সাংবাদিক মামুনের মামলা অবিলম্বে প্রত্যাহার না হলে কর্মসূচি দেওয়ার কথাও জানিয়েছে সংগঠনটি।

আজ বুধবার ডিইউজের ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। এতে সরকারের মন্ত্রিসভা কর্তৃক বাতিলকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দৈনিক যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্তের ঘটনায় উদ্বেগ জানানো হয়।

তারা বলেছেন, সংবিধানের বাক ও মতপ্রকাশের স্বাধীনতা পরিপন্থী হওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করেছে সরকারের মন্ত্রিসভা। বাতিলকৃত আইনে মামলা দায়ের ও মামলার কার্যক্রম চলাও সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার পরিপন্থী; যা প্রকারান্তরে সংবিধান বিরোধীও বটে। নেতৃবৃন্দ আরও বলেন, আব্দুল্লাহ আল মামুন একজন পেশাদার সাংবাদিক। তার বিরুদ্ধে এই মামলা দায়ের তার পেশাদারিত্বের যথাযথ দায়িত্বপালন ও বিকাশে বাধা প্রদান বলে মনে করেন নেতৃবৃন্দ। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করা না হলে কর্মসূচি দেওয়া ছাড়া ইউনিয়নের কাছে আর কোনো পথ থাকবে না জানান তারা।

ডিইউজের নেতৃবৃন্দ আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক ও সংবাদমাধ্যমকে হয়রানি করার মতো বিভিন্ন ধারা ছিলো বলেই ঢাকা সাংবাদিক ইউনিয়ন শুরু থেকেই ওই আইনের নিবর্তনমূলক ধারাগুলোর বিরোধীতা করে আসছিলো। দীর্ঘদিন পর সরকার আইনটি বাতিলের সঙ্গে সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে চলমান মামলাগুলো বাতিলের দাবি জানানো হয় ডিইউজের পক্ষ থেকে। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে চলমান সকল মামলা বাতিলের দাবি জানান ডিইউজের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X