কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

হেফাজত কোনো রাজনৈতিক দল নয় : মুহিব্বুল্লাহ বাবুনগরী

ফটিকছড়ির জামেয়া ইসলামিয়া আজিজুল উলুম (বাবুনগর) মাদ্রাসায় হেফাজত ইসলামের নবগঠিত কমিটির পরিচিতি সভায় কথা বলছেন সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। ছবি : সংগৃহীত
ফটিকছড়ির জামেয়া ইসলামিয়া আজিজুল উলুম (বাবুনগর) মাদ্রাসায় হেফাজত ইসলামের নবগঠিত কমিটির পরিচিতি সভায় কথা বলছেন সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। ছবি : সংগৃহীত

হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল নয় বল জানিয়েছেন সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া ইসলামিয়া আজিজুল উলুম (বাবুনগর) মাদ্রাসায় হেফাজত ইসলামের নবগঠিত কমিটির পরিচিতি সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতে ইসলামের সংশ্লিষ্টতা নেই। রাজনীতির রঙ গায়ে মাখতে চায় না হেফাজত। এ ছাড়া হেফাজতে ইসলামের কারাবন্দি নেতাকর্মীসহ আলেমদের মুক্তির দাবি করেন তিনি।

বাবুনগরী বলেন, হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল নয়। জাতীয় ও আঞ্চলিক নির্বাচনে আমাদের কোনো প্রার্থিতা নেই, প্রোপাগান্ডাও নেই। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা নেই। আমরা বারবার বলেছি, এখনো বলছি, কাউকে ক্ষমতায় বসানো বা ক্ষমতা থেকে নামানো আমাদের এজেন্ডা নয়। হেফাজতের ব্যানারে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, এ দেশে মুসলমানদের ইমান-আকিদা ও ইসলামি তাহজিব-তমদ্দুন রক্ষার উদ্দেশে সংগঠনটি গঠিত হয়। তাই আমরা শুধু শিক্ষা, সংস্কৃতি ও তাহজিবের বিকাশ এবং নাস্তিক্যবাদের প্রতিরোধে কাজ করে যাব। ক্ষমতাকেন্দ্রিক কোনো ধরনের নৈতিক উচ্চাভিলাষ এই সংগঠনের নেই, যা আগেও বহুবার আমরা পরিষ্কার করে বলেছি। আমাদের কাজ সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক-অরাজনৈতিক সকল নাগরিকের কাছে দ্বীনের সহি দাওয়াত পৌঁছানো। এটিই আমাদের মূল দায়িত্ব। মতপ্রকাশের স্বাধীনতার নামে ধর্ম অবমাননা ও কটূক্তির সব প্রয়াস বন্ধ করে দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা সরকারের শত্রু নই, বন্ধুও নই। সরকারের কাজ সরকার করুক, আমাদের কাজ আমরা করব। তবে নাস্তিক্যবাদী শক্তি যদি মাথাচাড়া দেয় এবং কুরআন, আল্লাহ, রাসুল (সা.), উম্মাহাতুল মুমিনিন, আসহাবে রাসুল (সা.)-এর শানে কটূক্তি ও ঘৃণা প্রচার করে এবং ইসলামবিদ্বেষ ছড়ায়, আর এ সময় সরকার যদি নিজের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ নেয় যা ইসলামি শরিয়াহ পরিপন্থি, তাহলে ইমানের তাগিদে আমরা তার প্রতিবাদ করব এবং প্রয়োজনে সাংবিধানিক ও নাগরিক অধিকার নিয়ে আন্দোলনে যেতে বাধ্য হবো। নিঃস্বার্থভাবে সরকারকে নসিহত করা বা সৎ পরামর্শ দেওয়া একটি মহৎ কাজ এবং ইমানি দায়িত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X