কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ইছামতি নদী খনন প্রকল্প সংশোধনের দাবি জাতীয় কমিটির

ইছামতি নদী। পুরোনো ছবি
ইছামতি নদী। পুরোনো ছবি

অবৈধ স্থাপনা বহাল রেখে জমি অধিগ্রহণ করে নদী খননের উদ্ভট প্রস্তাব বাতিল করে ‘পাবনার ইছামতী নদী পুনরুজ্জীবিতকরণ’ প্রকল্পটি সংশোধনের জোর দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

শনিবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এ দাবি জানান।

এ ছাড়া সেতু নির্মাণসহ বিভিন্ন খাতে অহেতুক অতিরিক্ত অর্থব্যয়ের মতো অযৌক্তিক প্রস্তাব দূর করার আগে প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন না দেওয়ারও দাবি জানিয়েছেন তারা। অন্যথায়, নদী পুনরুদ্ধারের নামে রাষ্ট্রীয় অর্থ অপচয় ও লুটপাট হবে এবং নদী তীরের অবৈধ দখলদাররা বৈধতা পাবেন বলে জাতীয় কমিটির নেতারা অভিযোগ করেন।

বিবৃতিতে বলা হয়, পানিসম্পদ মন্ত্রণালয় ‘পাবনা জেলার ইছামতী নদী পুনরুজ্জীবিতকরণ’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে পরিকল্পনা কমিশনে। প্রকল্পটি বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। ৩৩ দশমিক ৭২ কিলোমিটার দীর্ঘ নদীটি খননের জন্য প্রকল্পব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৩৫ কোটি ১৬ লাখ টাকা। এর মধ্যে ১৬০ হেক্টর জমি অধিগ্রহণ বাবদ ৫২৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া প্রস্তাবনায় ২২টি পুরোনো সেতু ভেঙে নতুন ২৩টি সেতু নির্মাণের কথা বলেছে পানিসম্পদ মন্ত্রণালয়। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে জাতীয় কমিটি জানায়, ২০১৯ সালের জরিপে ইছামতি নদীর অবৈধ দখলদারের সংখ্যা ১ হাজার ৬৫১ জন। পানিসম্পদ মন্ত্রণালয় এসব দখলদার ও তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিবর্তে স্থানীয়দের কৃষিজমি ও আবাসভূমি অধিগ্রহণ করে নদী খনন এবং এর প্রশস্ততা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এ ধরনের প্রস্তাব বাস্তবতাবিবর্জিত এবং মোটেও গ্রহণযোগ্য নয়। এ ছাড়া ইছামতি নদীর ওপর ২৩টি সেতু নির্মাণের দায়িত্ব পানিসম্পদ মন্ত্রণালয়ের নয় এবং সেই সক্ষমতাও তাদের নেই বলে দাবি করেছে জাতীয় কমিটি।

বিবৃতিতে বলা হয়, সিএস ম্যাপ অনুযায়ী নদী খননের জন্য উচ্চ আদালতের রায় এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। কিন্তু প্রকল্প প্রস্তাবে সিএস ম্যাপকে পাস কাটিয়ে জমি অধিগ্রহণ করে নদী খননের কথা বলা হয়েছে। এ ধরনের উদ্যোগ উচ্চ আদালতের রায় ও প্রধানমন্ত্রীর নির্দেশনা লঙ্ঘন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X