যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ভবদহে ৬টি নদী খনন কাজের উদ্বোধন

ভবদহে ৬টি নদী খনন কাজের উদ্বোধন অনুষ্ঠান। ছবি : কালবেলা
ভবদহে ৬টি নদী খনন কাজের উদ্বোধন অনুষ্ঠান। ছবি : কালবেলা

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ১৪০ কোটি টাকা ব্যয়ে ছয়টি নদী খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে এই উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিওকলে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যোগ দেন।

তিনি বলেন, সরকার ভবদহ অঞ্চলের মানুষের জলাবদ্ধতার দুঃখ দূর করার চেষ্টা করছে। কিন্তু এই সংকটটি অনেক গভীর। তাই কয়েকটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে আমরা সমাধান খোঁজার চেষ্টা করছি।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৬টি নদীর ৮১ কিলোমিটার খননের মাধ্যমে এই অঞ্চলের পানি সরিয়ে ফেলা হবে। এতে স্বল্প ও মধ্যমেয়াদি সমস্যার সমাধান হবে। কিন্তু দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়টিও আমাদের ভাবনায় রয়েছে। সবাই মিলেই সেই দীর্ঘমেয়াদি সমাধানের পথ খুঁজতে হবে।

ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনকল্পে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ৮১ দশমিক ৫০০ কিলোমিটার নদী পুনঃখনন কাজ বাস্তবায়ন বিষয়ে সব পর্যায়ের স্টেকহোল্ডারদের অবহিতকরণ ও পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লে. কর্নেল মামুন উর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক বিএম আব্দুল মোমিন, পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না ও কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। এ ছাড়াও বক্তব্য দেন- যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, জামায়াত নেতা গাজী এনামুল হক, সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লে. কর্নেল মামুন উর রশিদ বলেন, যে কোনো চ্যালেঞ্জিং কাজের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনও অনেক চ্যালেঞ্জিং একটি কাজ। এই অঞ্চলটি তুলনামূলক নিচু এলাকা। কিন্তু আমরা এই অঞ্চলের ৬টি নদী খননের মাধ্যমে পানি অপসারণ করা হবে। পাশাপাশি এই অঞ্চলের জন্য সমন্বিত প্রকল্পও গ্রহণ করা হচ্ছে। এসব কিছু মাধ্যমে এই অঞ্চলের জনগণকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে চাই। তবে এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি বলেন, প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনকল্পে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ৮১ দশমিক ৫০০ কিলোমিটার নদী পুনঃখনন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১০

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১১

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১২

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৩

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৪

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৬

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৭

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৮

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৯

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

২০
X