কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০১ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি কি আসলেই নির্বাচন চায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

বিএনপি আসলেই নির্বাচন চায় কিনা- এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। ভোট চুরি ছাড়া কখনো দলটি নির্বাচনে জিততে পারে না। এসব লুটেরার হাতে ক্ষমতা গেলে দেশ ধ্বংস হয়ে যাবে।

এ জন্য দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার রাতে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

নাগরিক সংবর্ধনায় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। দেশের মানুষের দুঃসময়ে পাশে থেকে তাদের ভাগ্যোন্নয়নে কাজ করে দলটি। আর বিএনপি-জামায়াত মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি করে।

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরে নিউইয়র্কের ম্যানহাটনে তাকে সংবর্ধনা দেন প্রবাসী বাংলাদেশিরা।

শনিবার ওয়াশিংটনের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন এবং সেখানে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফর শেষ করে তিনি ২৯ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে ৩ অক্টোবর পর্যন্ত অবস্থান করবেন এবং অবশেষে ৪ অক্টোবর দেশে ফিরবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যাক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১০

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১১

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১২

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৩

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৪

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৫

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৬

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৭

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৮

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৯

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

২০
X