কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৯ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পুতুলের রাজনীতিতে আসা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল কি রাজনীতিতে আসছেন? বর্তমান সময়ে এমন প্রশ্ন উঠা স্বাভাবিক। কারণ সম্প্রতি দেশ-বিদেশে শেখ হাসিনার সঙ্গে তাকে দেখা যাচ্ছে। যাকে ঘিরে চলছে নানা গুঞ্জন।

তবে এমন গুঞ্জনের বিষয় খোলাসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে কথা বলেন সরকারপ্রধান।

সংবাদ সম্মেলনে অধিকাংশ সময়জুড়েই ছিল স্যাংশন আর নির্বাচনের প্রসঙ্গ। এর মধ্যেই সায়মা ওয়াজেদ পুতুল দলের নেতৃত্বে আসছেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে শেখ হাসিনা জানান, তার (পুতুল) নেতৃত্বে আসার সম্ভাবনা খুবই কম।

তবে সামনে কাকে দেখা যাবে- এ প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে কে নেতৃত্বে আসবে সেটা বাংলাদেশের জনগণ আর আমার দল ঠিক করবে। আমার ছেলে ও মেয়েকে শিক্ষা দিয়েছি। তাদের শিক্ষাটাই একমাত্র সম্পদ।

শেখ হাসিনা বলেন, পুতুল একজন অটিজম বিশেষজ্ঞ। বিশ্বজুড়েই সে অটিস্টিক শিশুদের অধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। এ ছাড়া আজকে যে ডিজিটাল বাংলাদেশ গড়েছি, সেটা জয়ের কাছ থেকে শেখা। জয়ই আমাকে এ ব্যাপারে সবরকম পরামর্শ দিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X