বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

অসুস্থ হয়ে হাসপাতালে কবি আসাদ

একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরী। ছবি: সংগৃহীত
একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরী। ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি কানাডার টরেন্টোতে অবস্থান করছেন।

স্থানীয় সময় রোববার (১৮ জুন) বিকেলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় মাইকেল গ্যারন হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় কমিউনিটির নেতারা তাকে দেখতে হাসপাতালে যান। এর মধ্যে ছিলেন—অন্টারিও আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক ভিপি বাকসু ফয়জুল করিম, সাধারণ সম্পাদক লিটন মাসুদ, সহসভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, দপ্তর সম্পাদক খালেদ শামীম।

তারা জানান, বর্তমানে কবির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন তারা।

কবি আসাদ চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X